কবিতা

পাখির ইচ্ছে

কাব্যকলি
  • ২৫-১০-২০২৫

পাখির ইচ্ছে
সরকার আরিফ ইখতেখার 

মুক্ত আকাশ স্বাধীন পাখি 
ডুবলে সূর্য মেলবে আঁখি । 
হৃদয়ে তাঁর কত আশা , 
ক্লান্তি শেষে ভালোবাসা
নীড়ে থাকবে ছানা।
মা বলে ডাকতে নেই মানা।
ঠোঁটে থাকবে বাহারি খাবার , 
ছানারা করবে সাবাড়। 
দিন, মাস , বছর যায় , 
পাখির স্বপ্ন রঙিন হয়।
ছানা গুলো উড়ছে আকাশে   
পাখির ইচ্ছে দোল খায় বাতাসে ।
শেয়ার করুন:
কাব্যকলি

শব্দের ক্যানভাসে আঁকি অনন্তের ছবি...