বর্ষা
উড়ে যায় গ্রীষ্মের অতৃপ্ত দুপুর _
দীর্ঘশ্বাস ছাড়ে নির্বাক বিকেল;
তুমি এলে-একপয়সা তৃপ্তি নিয়ে-বর্ষা;
সাথে আনলে-একমুঠো কদম,
আর তোমার দৃষ্টিতে আকাশ সমান অভিমান।।
ডাক
সিগারেটের ধোঁয়ায় আমাদের সেদ্ধ শরীরর ঘাম-
শরীরের পর শরীর।
আমায় উষ্ণতায় হারিয়ে-তুমি ভিজেছ হীম জলে;
উদাসী তুমি হে প্রেমি।
আবার উষ্ণতার চাদরে মুড়িয়ে তোমারই
আবার ওই কাজল চোখে অসীম চাওয়া;
এই পথ পার হচ্ছি ক্ষয়ের শব্দে
জীবন ডাকে মৃত্যুর পথে।।
অন্য-জন
যে দুদন্ড শান্তি দেয় আমায়-তোমায়।
সে কিন্তু আমারও নয় তোমারও নয়;
সে আসলে কারোই না।।
এরপরেও সে আমাদের প্রশান্ত করে
আমাদের জ্বালা দেয়-মুখ পুড়ায়।।
তবুও তবুও আমরাই-
তারপর ও আমার তোমার কারো নয়।।
তবুও সেই আগুনেই পুড়ি
আগুনে জ্বলে ছাই হই ছাই।।
ক্যান্সার
দীর্ঘক্ষণ বহুক্ষণ অপেক্ষা অপেক্ষার পর
ডাক এলো, সাহেব কাগজ পাতি হাতিয়ে
বললেন-তোমার মায়ের ক্যান্সার ধরা পরে'নি।।