পাবনার কবি ও কবিতা: বাংলা সাহিত্যের অমূল্য দলিল
বাংলাদেশের উত্তরের একটি জেলা পাবনা। প্রাকৃতিক গঠনে এ জেলার সৌন্দর্য বর্ণনাতীত। তেরশ নদীর এই দেশে নদ-নদী, খাল-বিল বিধৌত এই জেলায় শতশত বছর ধরে জন্ম নিয়েছেন বহু প্রতিষ্ঠিত কবি-সাহিত্যিক। এসব সাহিত্যিকের নিরলস সাহিত্যচর্চায় বাংলা সাহিত্য হয়েছে সমৃদ্ধ।