গল্পগুলো বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ আগেই। গল্প লেখার পর একটা দায় আপনা আপনিই চলে আসে। সেগুলো মনের ভেতর খোঁচাখুঁচি করে। মলাটের ভেতর বাস করতে চায়। পাঠকের হাত ধরে এর মননের পর্দায় সেল্যুলয়েডের ছবি হতে চায়। লেখার সময় আমি যেভাবে ছবিগুলো দেখতে পেয়েছি সেভাবে আর কেউ পাঠের সময় দেখতে পারবে এ ভরসা করি না। তবে মাঝেমধ্যে মনে হয়, আমার চেয়েও শক্তিমান মননের পর্দায় কেউ কেউ ছবি আঁকেন, দেখেন। তাঁদের ওই দেখার মধ্যেই আমার গল্প সার্থক হয়ে ওঠে।
আমি যা দেখি, তা-ই লেখার চেষ্টা করি। হাতের অক্ষমতায় সবকিছু ঠিকঠাক মতো উঠে আসে না। যেটুকু আসে সেটুকুই পৃষ্ঠায় পৃষ্ঠায়। বাকিটুকু আমাকে টেনে যায় আরেকটি দেখার দিকে, লেখার দিকে।
আখতার জামান
ডিসেম্বর ১, ২০১৪
গল্পসমূহঃ
ডোম
বিবি চাপানো খেলা
হাঁ-মুখ
একটি ইঁদুর, বিড়াল ও দত্তক বালকপুত্রের গল্প
কাকটা এই শহরের পাখি
ক্যামেরার পেছনের মানুষ
হলুদ পাখি-নীল পাখি
গল্পগুলো বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ আগেই। গল্প লেখার পর একটা দায় আপনা আপনিই চলে আসে। সেগুলো মনের ভেতর খোঁচাখুঁচি করে।
শেয়ার করুন:
সম্পর্কিত Post
ড. আশরাফ পিন্টুর অন্তরালের মুখোশ
১৫-১০-২০২৫