• September 16, 2026

মুক্তমত 9 পোস্ট

মুক্তমত
  • ০৭-০৯-২০২৬

বিশ্ব ফিজিওথেরাপি দিবস

৮ সেপ্টেম্বর ১৯৫১ সালে World Confederation for Physical Therapy (WCPT) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনটির নাম পরিবর্তন হয়ে World Physiotherapy হয়। সেই প্রতিষ্ঠার দিনকে স্মরণ করেই প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন করা হয়।

মুক্তমত
  • ০২-০৯-২০২৬

শ্রেণিকক্ষে শিশুর মনোযোগ ধরে রাখার কৌশল

শিশুর কাছে খেলা শুধু বিনোদন নয়; এটি শেখার একটি স্বাভাবিক মাধ্যম। গণিতে সংখ্যা সাজানোর খেলা, বাংলায় শব্দ দিয়ে বাক্য তৈরির খেলা, ইংরেজিতে শব্দ চেনার খেলা, বিজ্ঞানে পর্যবেক্ষণভিত্তিক খেলা কিংবা সামাজিক বিজ্ঞানে দলভিত্তিক কুইজ ব্যবহার করা যায়। খেলার মধ্য দিয়ে শেখা মানে পড়াশোনাকে হালকা করা নয়; বরং শেখাকে শিশুর স্বাভাবিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা।

মুক্তমত
  • ১৫-০৭-২০২৬

প্রাথমিক শিক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষার গুরুত্ব: বাংলাদেশ প্রেক্ষাপটে একটি গবেষণাধর্মী পর্যালোচনা

শিশু আজকের নয়, আগামী দিনের রাষ্ট্রনায়ক, শিক্ষক, বিজ্ঞানী, চিকিৎসক, বিচারক এবং সমাজনেতা। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের শিক্ষা, চরিত্র ও মূল্যবোধের ওপর। যদি প্রাথমিক পর্যায়েই শিশুদের মধ্যে নৈতিকতা, মানবিকতা এবং দায়িত্ববোধ গড়ে তোলা যায়, তবে ভবিষ্যতে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। ধর্ম মানুষের আত্মিক বিকাশের পথ দেখায় এবং নৈতিক শিক্ষা সেই শিক্ষাকে বাস্তব জীবনের আচরণে প্রতিফলিত করতে সহায়তা করে। ধর্মীয় শিক্ষার মূল শিক্ষা—সত্যবাদিতা, ন্যায়বিচার, দয়া, ক্ষমাশীলতা, সহনশীলতা এবং মানবসেবা—সর্বজনীন মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা শিশুর সার্বিক বিকাশের অপরিহার্য অংশ।

মুক্তমত
  • ১১-০৭-২০২৬

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

উন্নয়নের স্বাদ প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌছাতে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখতেই হবে। জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনার পাশাপাশি জন্ম ও মৃত্রুহারে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। জনসংখ্যা দারিদ্রতা সৃষ্টি করা কি না সেটা নির্ভর করে জনসংখ্যাকে কিভাবে তৈরি করা হয় তার ওপর। যেমন- প্রতিটি মানুষ যদি শিক্ষা লাভের আওতায় আসে, প্রযুক্তি জ্ঞানের অধিকারী হয় এবং আতœনির্ভরশীল হওয়ার প্রশিক্ষণপ্রাপ্ত হয় তাহলে সে নিজেকে সম্পদ হিসেবেই গড়ে তোলে। জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে যদি বাসস্থানের সুযোগ, কাজের নতুন নতুন ক্ষেত্র তৈরি, আবাদী জমি রক্ষা, পুকুর ডোবা ভরাট থেকে বিরত থাকা সহ নানা পদক্ষেপ নিতে না পারলে সমাজে নানা প্রতিবন্ধকতা আসবে। বর্ধিত জনসংখ্যার জন্য সবকিছুই প্রয়োজন যা একজন নাগরিক রাষ্ট্রের কাছে দাবি করতে পারে। ক্রমেই সেই চাহিদা বৃদ্ধি পাবে।

মুক্তমত
  • ২১-১০-২০২৫

২২ অক্টোবর : তোতলামি সচেতনতা দিবস

বিশ্বজুড়েই তখন তোললামি সচেতনতা দিবস পালন করা হয়। তোতলামি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তোতলামি সচেতনতা দিবস পালন করা হয়। কথা বলার সামান্য একটু ক্রটির কারণে কত মেধাবী মানুষও অবেহলিত থাকে। তাদের কথায় যাতে অন্যরা না হাসে, কেউ যাতে তাদেরকে হাসির খোরাক বা উপহাসের পাত্রে পরিণত না করে সে উদ্দেশ্যেই দিনটি পালন করা হয়। ভুক্তভোগীদের সাহস জোগানো, যথোপযুক্ত পরামর্শ দেওয়া ও তাদের পাশে দাঁড়ানোর জন্য দিনটি পালন করা প্রয়োজন।

মুক্তমত
  • ১৫-১০-২০২৫

শিশুর বুদ্ধিমত্তার বিকাশ: সেরা অভিভাবকীয় পন্থা

শিশু মানেই সম্ভাবনার অপার দুয়ার। প্রতিটি শিশুর মধ্যেই লুকিয়ে থাকে এক অনন্য প্রতিভা, যা সময় ও সুযোগ পেলে ফুটে ওঠে। কিন্তু আমাদের সমাজে এখনো একটি প্রচলিত ধারণা রয়ে গেছে— শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার হলেই যেন জীবনে সফল হওয়া যায়। এই সংকীর্ণ চিন্তার কারণে অধিকাংশ অভিভাবক তাদের সন্তানের প্রকৃত মেধা ও সম্ভাবনাকে বুঝতে ব্যর্থ হন। তারা সন্তানের স্বপ্ন ও আগ্রহকে উপেক্ষা করে এক নির্দিষ্ট লক্ষ্যে বাধ্যতামূলকভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। ফলাফল— অনেক শিশু একসময় হতাশায় ডুবে যায়, শিক্ষা ও জীবনের প্রতি উৎসাহ হারিয়ে ফেলে। অথচ, ডাক্তার-ইঞ্জিনিয়ার না হয়েও জীবনে সফল হওয়ার হাজারো পথ আছে, যা অভিভাবকদের উপলব্ধি করা জরুরি।

মুক্তমত
  • ১৫-১০-২০২৫

গণঅভ্যুত্থান নিয়ে বিরক্ত কারা, কয়েকটি প্রশ্নের উত্তর

একটা ব্যাপক বিশাল ও অভূতপূর্ণ গণঅভ্যুত্থান হয়ে গেছে। এই অভ্যুত্থানের পেছনে মেন্ডেড ছিলো রাষ্ট্র সংস্কার ও সব রকমের বৈষম্যবিলোপ করা।

মুক্তমত
  • ১৫-১০-২০২৫

প্রফেসর ডা. আলতাফ সরকার : একজন মানবতার ফেরিওয়ালা

বাঙালি জাতি যেসব কীর্তিমান সন্তানকে নিয়ে গর্ব করতে পারে, প্রফেসর ডা. আলতাফ সরকার তাদেরই একজন। সব্যসাচী এ কর্মবীর মানুষটি জীবনের প্রতিটি কাজে রেখেছেন অসাধারণ অবদান। জীবনের প্রথম থেকেই তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ শুরু করেন।

মুক্তমত
  • ১৫-১০-২০২৫

শিক্ষা ব্যবস্থার সমূহ অসঙ্গতি ও প্রয়োজনীয় সংস্কার প্রসঙ্গে

সর্বোপরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাসহ শিক্ষকদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে এবং তাদের প্রত্যেকের নিজস্ব মতামত প্রদানের সুযোগ থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের কোন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি রাজনৈতিক ভাষণ প্রদান করতে পারবেন না।