একটি শব্দ আজও বলতে পারিনি
কত বসন্ত গত হলো,আমি আজও একটি শব্দ তার কাছে বলতে পারিনি
কত খুনসুটি কথা - কাটাকাটিএক সাথে কত কোটি পথ হাঁটি --
একটি শব্দ তার কাছে বলতে পারিনি।
এক সাথে কত কোটি পথ হাঁটি --
একটি শব্দ তার কাছে বলতে পারিনি।
হায়রে আমার সাহস
তবে আমি কি ভীতু পুরুষ,
কেন বলতে আমার এতো ভয়
কেন আমি আজও বলতে পারিনি ;
তোমায় বড্ড ভালোবাসি।
বসুন্ধরার সবচেয়ে সুন্দর মধুরতম শব্দ হচ্ছে ভালোবাসা,
পরানের গহীনে ওঠে সাইক্লোন
বাগদাদ এর অশ্ব যেমন :
নিত্য ছুটে যায়, সমগ্র রাজ্যে
আমি নিত্য এতো কাছে থেকেও
বলতে পারিনি
তোমায় ভালোবাসি,
আচ্ছা ; তুমি ও তো একদিন আমার নয়নে চেয়ে চেয়ে বলতে পারতে ভালোবাসি।
১০০%গ্যারান্টি
আজকাল শপিং মল গুলো
শুধু ছাড়ের ছড়াছড়ি
কোথাও আবার কড়াকড়ি,
কোথাও আবার বাড়াবাড়ি
আমার ভালোবাসা শুধু
১০০℅ ফ্রী।
আমার প্রেম চায়নার মতো
একেবারে সস্তা,
গ্যারান্টি ১০০%জাপানি
কোম্পানির মতো টেকসই
ক্ষয় নেই ভয় নেই --
আমৃত্যু ১০০% গ্যারান্টি
আমার ভালোবাসা।