জহুরুল ইসলাম
কচি পাতায় শিশির ছেঁচা কালো মুখের নিঃশ্বাস
পাতাগুলো ঘামে ভিজে ওঠে-কাঁপে।
নক্ষত্র পাড়ায় অপেক্ষামান চোখ-
বিশাল আকাশ জুড়ে আলোর মিনার উঠবে কখন।
কালো মুখের ফিসফাস শব্দ সাপের শিস,
ঘুম আসে না সারারাত-
ঘাড়ের উপর দিয়ে এদিক ওদিক উল্কা ছুটে যায়
পাতার বুকে যেন আঁধারের শীত নামে।
কিছু রাত জাগা পাখির ডানা ঝাপটানো
তাদের ক্ষয়েরি তীক্ষ্ণ চোখ;
তীরের মতো এসে বুকে বেধে