কবিতা

জন্মান্তর-নামা

  • ১৫-১০-২০২৫

জন্মান্তর-নামা
বিশ্বজিৎ মণ্ডল

জন্মান্তর বলে যাই থাক 
আমি আর এ পৃথিবীতে আসব না 
কারো ভুলগামিতার পথ ধরে আর নেমে আসব না 
               এইসব অপার্থিব অন্ধকারে

বহুগামী ঈশ্বরের সঙ্গে তর্কযুদ্ধে মেতে ওঠে 
মুছে ফেলব, অপাংক্তেয় আয়োজন

থাক, আমার আদি ও অন্ত; অবিমিশ্রতায়
মিশে যাব, নিরাকার

জন্মান্তর-নামার ইতিহাস তছনছ করে 
মিশে যাব, অবিকৃত কৃষ্ণ অন্ধকারে
শেয়ার করুন: