অনন্ত নীরবতা
শায়লার বাবার জমিজমা আছে। একা দেখাশোনা করা সম্ভব হয়ে ওঠে না। জমির কাজে লোক নিতে হয়। শায়লা বায়না ধরে, বাবা আমি থাকতে তুমি লোক নাও কেন? জাকির হোসেন বুঝাতে চেষ্টা করে, মা মাইয়ারা বাড়ির কাজ করে চক পাথারে কাজ করে না। শায়লা প্রতিবাদ করে, বাবা তোমরা আমারে মাইয়া বলো না তো। আমি পোলা। যে কথা সেই কাজ। শায়লার বাবার সঙ্গে জমি খেতে কাজ করতে যায়।