অনন্ত পৃথ্বীরাজ
খয়েরি রঙের শাড়ি পরে যে মেয়েটি হেঁটে গেল-
তাকে আমি কাছ থেকে দেখেছি এক পলক-
তাকে আমার অপরিচিত মনে হয়নি,
বুকের মধ্যে কেমন মোচর দিয়ে উঠল ক্ষণিকের অনুভূতি।
যুদ্ধে যাওয়ার আগে
ঘরে বিবি ছিল,
দেড় বছরের মেয়ে ছিল-
খয়েড়ি রঙের শাড়ি পরে যে মেয়েটি হেঁটে গেল
তাকে আমি আজ একবার দেখেছি এক পলক।
আমার বৌটা খয়েরি রঙের শাড়ি খুব পছন্দ করত-
মেয়েটা চকলেট কেক, তবে অদ্ভূত মিল কেকের রঙে!
তারপর? কী ভিষণ যুদ্ধ হলো, রণাঙ্গণের দিনগুলোতে
একটি ফটোগ্রাফ আমার নিত্যসঙ্গী ছিল-
আমার বৌটা খয়েরি রঙের শাড়ি খুব পছন্দ করত-
আর মেয়েটা খয়েরি রঙের কেক!