শ্যামল বণিক অঞ্জন
হেমন্তের মাঠ যেন হলুদ চাঁদরে মোড়ানো
নতুন দিনের আলো আভায় উদ্ভাসিত
কৃষকের মন!
পাকা ধানের ম-ম গন্ধ হৃদয়ে দোলা দিয়ে যায়
শোভিত হয় শখের কানন
মল্লিকা-শিউলি ফোটে
শিশির সিক্ত স্নিগ্ধ সকাল
সোনা রোদ মাখা
ঘাসের বুকে উল্লাসে ফড়িং মেলে পাখা
আলো আঁধারীর হিমেল সন্ধ্যা
হিম ঝরে পড়ে!
জ্যোস্না মায়াবি রাত কুয়াশার চাঁদরে ঢাকা
নীল সাদা নীলিমায় রুপালি চাঁদ
ক্যানভাসে আঁকা শিল্পীর চিত্রকর্ম!